মেঘ

মেঘ
মেঘ, সুনিদ্রা ও নন্দলালের পঙ্গপাল
কার্লি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কার্লি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

থ্রি স্টুজেসের রঙিন হাওয়া, আকাশ একই

ল্যারি, মো আর কার্লি- এই চরিত্র তিনটার কাছে আজীবন কৃতজ্ঞ থাকা যায়। সেই ছোট্টবেলায়- তখন মিশন স্কুলে ক্লাস
টু বা থ্রি বা তারও নিচের ক্লাসের ছাত্র ছিলাম- এদের সাথে পরিচয়। সমবয়সী কুচোকাচারা মিলে দেখতাম ত্রিরত্নের নানা কাণ্ড-কারখানা।

এরপর বহু বছর আর থ্রি স্টুজেস দেখিনি। কখনসখনও টম অ্যান্ড জেরি দেখেছি কিন্তু ওদের আর দেখিনি।

তখনকার এই থ্রি স্টুজেস ছিল মূলত কয়েকটি শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মগুলোর উপর ভিত্তি করেই ২০১২ সালে নির্মিত হয় পূর্ণদৈর্ঘ্য থ্রি স্টুজেস। রঙিন দ্য থ্রি স্টুজেস। আর রঙিন এই থ্রি স্টুজেস দেখে বুঝলাম- আসলেও ওল্ড তো গোল্ডই।

এটার মূল কাহিনীটা মূলত একটা এতিমখানাকে ঘিরে। বন্ধ হতে বসা ওই এতিমখানা বাঁচানোর জন্য মো, ল্যারি আর কার্লির চেষ্টা।