দ্য হিলস হ্যাভ আয়েজ ২০০৬ সালে নির্মিত একটি অ্যাকশন-ভৌতিক চলচ্চিত্র। ১৯৭৭ সালে একই নামের আরেকটি চলচ্চিত্রের
পুনঃনির্মাণ এটি। এর কাহিনী লিখেছেন- আলেক্সন্দ্রারে আজা ও গ্রেগরি
লেভাসিওর। পরিচালনা করেছেন আলেক্সন্দারে আজা। নতুন ধরনের অদ্ভুত এক প্রাণীর
খপ্পড়ে পড়া এক পরিবারের গল্প দ্য হিলস হ্যাভ আয়েজ। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০৬ সালের ১০ মার্চ। প্রথম সপ্তাহেই এটি ১৫.৫ মার্কিন ডলারের ব্যবসা করে নেয়। প্রথমে এটিকে এনসি-১৭ রেটিং করা হলেও পরে আর দেয়া হয়। ২০০৬-এর ২০ জুন এর একটি আনরেটেডে ডিভিডি ভার্সন বাজারে ছাড়া হয়। ২০০৭ সালের ২৩ মার্চ মুক্তি পায় চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব দ্য হিলস হ্যাভ আয়েজ ২ ।